ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার দিকে ডিম নিক্ষেপ করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করেন, ছাত্র পরিচয়ে আসা কয়েকজন ব্যক্তি—যারা মূলত বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী—অতর্কিতভাবে এ হামলা চালান।

ঘটনার বিভিন্ন ভিডিওতে দেখা যায়, একপক্ষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছে, অন্যদিকে নাসীরুদ্দীনের সমর্থকরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন। এ ঘটনার পর পুরো ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন।

এর আগেও গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে একটি ভবন থেকে তার ওপর নোংরা পানি ফেলা হয়। পরে তাকেও লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপ

আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬