ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণ প্রকৃত অর্থে দেশের শক্তি ফিরে পাবেন: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে পারলেই দেশবাসী প্রকৃত অর্থে দেশের শক্তি ফিরে পাবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে সুদৃঢ় করা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

তিনি বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্রচিন্তা ও জাতীয় নিরাপত্তা—সব ক্ষেত্রেই বিএনপির রাজনীতি বাংলাদেশ ও তার জনগণকে কেন্দ্র করে পরিচালিত হয়। তাই দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সারা দেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করুন।

বিএনপি একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশিত সেই রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে—যার আকাঙ্ক্ষায় এ দেশের শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন।

এর আগে সকাল থেকেই কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনী উৎসবের আমেজ দেখা যায়। নেচে-গেয়ে ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এদিন সালাহউদ্দিন আহমদ ওই এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেন।

গণসংযোগকালে তিনি যেদিকেই যাচ্ছিলেন, সেদিকেই মানুষের ঢল নামে। পথের দুপাশে জড়ো হওয়া নারী-পুরুষ ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণ প্রকৃত অর্থে দেশের শক্তি ফিরে পাবেন: সালাহউদ্দিন

আপডেট সময় : ০৩:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬