ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: সার্কিট হাউস মাঠে নির্বাচনী অঙ্গীকারে মুখর জনসমুদ্র

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২১৬২ বার পড়া হয়েছে

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি মঞ্চে উঠতেই উপস্থিত জনতা করতালি ও স্লোগানে মুখরুদ্ধ হয়ে ওঠে। নেতাকর্মী ও সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি।

বুধবার দুপুরে সড়কপথে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান, সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ২০০৩ সালের পর এটি তার প্রথম ময়মনসিংহ সফর, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ তৈরি করেছে।

সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা থেকে হাজার হাজার সমর্থক ভিড় করেন।

জনসভায় তারেক রহমান বলেন, “দেশ জনগণের। ভোটের অধিকার কেড়ে নিয়ে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। বিএনপি সরকারে এলে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন বিচারব্যবস্থা এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত থাকবে।”

তিনি আরও বলেন, “ময়মনসিংহসহ সারা দেশের মানুষ পরিবর্তন চায়। এটি আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে।”

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা: সৈয়দ এমরান সালেহ প্রিন্স (১), মোতাহার হোসেন তালুকদার (২), এম ইকবাল হোসেইন (৩), আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (৪), মোহাম্মদ জাকির হোসেন (৫), আখতারুল আলম (৬), মাহাবুবুর রহমান (৭), লুৎফুল্লাহেল মাজেদ (৮), ইয়াসের খান চৌধুরী (৯), মোহাম্মদ আক্তারুজ্জামান (১০), ফখর উদ্দিন আহমেদ (১১)।
জামালপুর জেলা: এম রশিদুজ্জামান মিল্লাত (১), এ ই সুলতান মাহমুদ বাবু (২), মোস্তাফিজুর রহমান বাবুল (৩), ফরিদুল কবীর তালুকদার (৪), শাহ মো. ওয়ারেছ আলী মামুন (৫)।
নেত্রকোনা জেলা: কায়সার কামাল (১), আনোয়ারুল হক (২), রফিকুল ইসলাম হিলালী (৩), লুৎফুজ্জামান বাবর (৪), আবু তাহের তালুকদার (৫)।
শেরপুর জেলা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (১), মোহাম্মদ ফাহিম চৌধুরী (২), মাহমুদুল হক রুবেল (৩)।

জনসভা পরিচালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকে এটিকে ময়মনসিংহে বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি দেওয়ার মাইলফলক হিসেবে দেখছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: সার্কিট হাউস মাঠে নির্বাচনী অঙ্গীকারে মুখর জনসমুদ্র

আপডেট সময় : ০৬:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬