ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাল সনদে প্রশাসন-পররাষ্ট্রে বিসিএস ক্যাডার, মামলার সিদ্ধান্ত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২১৫৬ বার পড়া হয়েছে

স্নাতক পরীক্ষার জাল সনদ দাখিল করে বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ভুয়া তথ্য জমা দিয়ে চাকরি নেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

দুদকের মামলার তালিকায় থাকা কর্মকর্তারা হলেন– ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।

সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ জালিয়াতি করে পিএসসিতে জমা দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ইতোমধ্যে পিএসসির নিজস্ব তদন্তে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। ওই প্রতিষ্ঠানের সুপারিশের আলোকেই দুদক এখন আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে।

অনুসন্ধান প্রতিবেদন বলছে, অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ প্রস্তুত করে বিসিএসে আবেদন করেছিলেন। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, আবেদনকালে দাখিল করা সেসব সনদ ছিল জাল।

অপরাধের পরিপ্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে তাদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। জানা গেছে, শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাল সনদে প্রশাসন-পররাষ্ট্রে বিসিএস ক্যাডার, মামলার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬