ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের পর আমলাতন্ত্র আরও প্রভাবশালী হয়ে উঠেছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ড. আলী রীয়াজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সময়পর্বের সূচনা হয়েছে, সেটিকে কেবল অন্তর্বর্তী সরকারের সময়কাল হিসেবে দেখলে বিষয়টি সম্পূর্ণভাবে বোঝা যাবে না।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলের যে ধরনের সাংগঠনিক ও কমান্ড কাঠামো প্রয়োজন ছিল, তা অন্তর্বর্তী সরকারের মধ্যে অনুপস্থিত ছিল। যারা রাজপথে নেতৃত্ব দিয়েছেন, তারাই যদি সরকার গঠন করতেন, তাহলে এ ধরনের সংকট সৃষ্টি হতো না বলে মন্তব্য করেন তিনি।

ঐকমত্য বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সক্ষমতা ও আগ্রহের ঘাটতি থাকতে পারে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, দেশে এখনো কোনো বড় রাজনৈতিক শক্তি বিকশিত হয়নি।

সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে সিভিল সোসাইটি তাদের কাঙ্ক্ষিত ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। সংগঠিতভাবে কাজ করার পরিবর্তে তারা দলীয় অনুচরবৃত্তিতে জড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালে কোনো বিপ্লব নয়, বরং গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি বলেন, গণভোট ও সংস্কারের দাবিতে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি করতে হবে। তা না হলে দেশ আবারও পেছনে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জুলাই অভ্যুত্থানের পর আমলাতন্ত্র আরও প্রভাবশালী হয়ে উঠেছে: আলী রীয়াজ

আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬