ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, এমপিসহ ১৫ জনের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ২১০৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ভেনেজুয়েলা সীমান্তবর্তী একটি পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার পরিচালিত বিচক্র্যাফট ১৯০০ মডেলের টুইন প্রোপেলার বিমানটি সীমান্ত শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

কর্মকর্তারা জানান, ওকানার আকাশসীমায় প্রবেশের পর বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু সময় পর বিমানটি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

বিমানটিতে দুইজন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরোও রয়েছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওকানার এমপি উইলমের ক্যারিল্লো।

যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশসংলগ্ন দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এ অঞ্চলটি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামের একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকলেও, তাদের হামলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ এবং নিহতদের দেহ উদ্ধারে ঘটনাস্থলে কলম্বিয়ার বিমান বাহিনীর একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, এমপিসহ ১৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬