ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়া হবে: মাহদী আমিন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করা হবে। বিশেষ করে মেধাবীদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে, যা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করবে। পাশাপাশি ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপাল চালুর উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে।

ড. মাহদী আমিন বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি সরকার গঠন করবে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, দেশের ৯৫ শতাংশ জনগণকে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে একটি ন্যাশনাল ই-ওয়ালেট চালু করা হবে, যা দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়া হবে: মাহদী আমিন

আপডেট সময় : ০১:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬