ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচনে বিজয়ী হলে পরাজিতদেরও দেশ গঠনের কাজে সম্পৃক্ত করা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হলে পরাজিত রাজনৈতিক শক্তিগুলোকেও দেশ গঠনের অংশীদার করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও সম্মান পূর্ণ নিরাপত্তা পাবে। নির্বাচনে জয়লাভ করলে কেবল বিজয়ীদের নয়, বরং পরাজিতদেরও দেশ পরিচালনা ও গঠনের কাজে সম্পৃক্ত করা হবে।

তিনি আসন্ন নির্বাচনকে জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতা উল্লেখ করে বলেন, ‘২০২৪ সালে জনগণ রাজপথে যে আন্দোলন করেছে, এবার সেই পরিবর্তন ঘটবে ব্যালটের মাধ্যমে।’

বাংলাদেশে সরকার গঠনের অধিকার একমাত্র জনগণের—এ কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, কোনো বহিরাগত শক্তি যদি নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাহলে দেশের জনগণই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের শান্তিপূর্ণ জীবনযাপনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তিনি চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেন না। ‘আমি সবার তাহের ভাই,’—এমন মন্তব্য করে তিনি বলেন, যে যার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতেই পারেন, তবে মানুষ হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ‘এই জনসভায় উপস্থিত সবাই জামায়াতের সমর্থক নন। এখানে বিএনপি ও অন্যান্য দলের কর্মীরাও রয়েছেন। কিন্তু তারা সবাই আমার ভাই, আর আমি তাদের তাহের ভাই।’

চৌদ্দগ্রামের সংসদ সদস্য কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি নন—এমন মন্তব্য করে তাহের বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব হবে দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি দাবি করেন, সেই দায়িত্ব পালনে তিনি সক্ষম হবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনে বিজয়ী হলে পরাজিতদেরও দেশ গঠনের কাজে সম্পৃক্ত করা হবে: জামায়াত আমির

আপডেট সময় : ০১:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬