শিরোনাম ::
মিঠামইনে কৃষককে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মতি মিয়া (৬২) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের বাসিন্দা ও তোতা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, মতি মিয়াকে গলা কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
ট্যাগস :






















