ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভোটের মাধ্যমেই বিজয় নিশ্চিত করতে হবে, অনিয়মের সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২১০২ বার পড়া হয়েছে

ফিইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট দিয়েই বিজয় নিশ্চিত করতে হবে—জেতার জন্য কোনো ধরনের অনিয়ম বা ‘দুই নম্বরি’ পদ্ধতির সুযোগ নেই।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যা পক্ষপাতমূলক। ভবিষ্যতেও এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হন এবং নিরপেক্ষতা হারান, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ভয়ভীতি, ত্রাস বা মব—কোনো কিছুই যেন দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে না পারে।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই নির্বাচন কেবল গণতন্ত্রের প্রত্যাবর্তন বা গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার বিষয় নয়। এর সঙ্গে জাতির ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলার সঙ্গেও এই নির্বাচন ওতপ্রোতভাবে সম্পর্কিত। তাই এটিকে কোনো নিয়ম রক্ষার নির্বাচন হিসেবে দেখার সুযোগ নেই—সবারই এর গুরুত্ব অনুধাবন করতে হবে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ভোটকেন্দ্রগুলো যেন ভোটারবান্ধব হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।

সভায় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোটের মাধ্যমেই বিজয় নিশ্চিত করতে হবে, অনিয়মের সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ০২:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬