ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি মহল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য তারা পেয়েছেন। এ অবস্থায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে কেউ বাড়ি ফিরতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।

চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা-৮ আসনে ‘যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষ সারাদিন চাঁদাবাজির চিন্তায় ব্যস্ত থাকে। জনগণ আর এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। তাই আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্পের সংকট দেখা দিয়েছে—যা সংঘর্ষের প্রস্তুতির ইঙ্গিত দেয়। তবে তারা আইন নিজের হাতে তুলে নেবেন না বলে জানান এবং জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬