ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলায় ৪৭ জন নিহত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন স্থানে একযোগে সন্ত্রাসী হামলা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ডন জানায়, নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৭ সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্যও নিহত হয়েছেন।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভারতের সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা হামলার সঙ্গে যুক্ত ছিলেন। সূত্রের দাবি, নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে সব হামলা ব্যর্থ করা সম্ভব হয়েছে।

বেলুচিস্তানে বিভিন্ন স্থানে অভিযান এখনও চলছে। সাম্প্রতিক ৪৮ ঘণ্টায় প্রদেশে মোট ৮৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার হারনাই ও পাঞ্জগুর জেলায় চালানো অভিযানে অন্তত ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

প্রাদেশিক সরকারও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি বলেন, “সন্ত্রাসীরা প্রদেশকে জিম্মি করতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সমর্থনে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেছে।” হামলার কারণে কুয়েটা, সিবি ও চামানে মোবাইল ফোন সেবা চালু থাকলেও ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পাকিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলায় ৪৭ জন নিহত

আপডেট সময় : ০৩:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬