ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দাঁড়িপাল্লার জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী দল দিশেহারা: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫৪ বছরে যারা দেশ শাসনে ব্যর্থ হয়েছে, দেশের জনগণ নতুন করে তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। সারাদেশে দাঁড়িপাল্লার প্রতি জনসমর্থনের জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী একটি দল বেসামাল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী দলটি ফ্যাসিবাদী চরিত্রে রূপ নিয়েছে এবং বিভিন্ন জায়গায় সহিংসতায় জড়াচ্ছে। তিনি দাবি করেন, কোরআনের হাফেজকে পিটিয়ে হত্যা, জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা এবং নারী কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। শেরপুরে জামায়াতে ইসলামীর এক উপজেলা সেক্রেটারিকে নির্যাতন করে হত্যার ঘটনাও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, এই ফ্যাসিবাদী চরিত্র পরিবর্তনের জন্য আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

গোলাম পরওয়ার আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনায় থাকা তিনটি প্রধান দল ও তাদের নেতারা কেউই দুর্নীতি, অপশাসন ও চাঁদাবাজিমুক্ত ছিলেন—এমন দাবি করতে পারবেন না। এ কারণেই মানুষ পরিবর্তন চায়।

তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয়টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি ও এলডিপিসহ মোট ১১ দল একটি ঐক্যজোট গঠন করেছে। এই জোটের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা দলীয়করণের অভিযোগ নেই দাবি করে তিনি বলেন, জোটটি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে এমন একটি সুশাসনভিত্তিক সমাজ গড়া হবে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ও ন্যায়বিচারের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর যারা দোকানপাট, হাট-বাজার ও পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, তারাই এখন দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি দিচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভয় দেখাচ্ছে। আওয়ামী লীগ তখন ক্ষমতায় না থাকলেও কারা এসব কর্মকাণ্ডে জড়িত, তা জনগণ জানে বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে এবং আফসার উদ্দিন মিয়াজী ও শেখ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাঁদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এবং পরে কচুয়া উপজেলায় পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসব সমাবেশে সংশ্লিষ্ট আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দাঁড়িপাল্লার জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী দল দিশেহারা: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৭:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬