ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঋণ খেলাপিদের টাকা নেন, ভোট দেবেন আগ্রাসনবিরোধীদের: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শাপলা কলির গণভোট প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “যারা দেশের অর্থনীতিকে চাঙ্গা করে, তারা কোনো প্রতিদান পান না। বিএনপি-আওয়ামী লীগের সমর্থনে নতুন ধনী ও পুঁজিবাদিরাই সুবিধা পান। আমাদের ইশতেহারে ঘোষণা করা হয়েছে, জোট বিজয়ী হলে স্মার্ট কার্ডের মাধ্যমে সকল সেবা দেওয়া হবে।”

সজীব ভূঁইয়া আরও বলেন, “একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলছে, কিন্তু আগ্রাসনবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারীদের অবদানের কথা বলছে না। যারা ঋণ খেলাপি বা লুটপাট করেছে, তাদের টাকা নেওয়া হয়, কিন্তু ভোট দেওয়ার অধিকার থাকে আগ্রাসনবিরোধী ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের।”

তিনি আরও অভিযোগ করেন, “জাতীয়তাবাদের ধারক বলে দাবী করা দল বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে।” সজীব ভূঁইয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “গণভোট বিজয়ী হলে বাংলাদেশের সবাই এর সুফল পাবে। না বিজয়ী হলে ফ্যাসিবাদ দূর হবে না, হাসিনা গেলেও তার ফ্যাসিবাদ থাকবে।”

এসময় এনসিপির সদস্য সচিব মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফ মুস্তাফিজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঋণ খেলাপিদের টাকা নেন, ভোট দেবেন আগ্রাসনবিরোধীদের: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬