শিরোনাম ::
ঢাকা–রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
ঢাকা–রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহত আবুল হোসেন ফকির (৭৮) বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর ইউনিয়নের দহপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুর রশীদ ফকিরের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ১১টার দিকে বৈঠাখালি এলাকার সার্ভিস লেনে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
ওসি মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক পার হওয়ার সময় তিনি কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :






















