ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে এনসিপির প্রার্থীর ওপর গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

গাজীপুর-২ আসনে নির্বাচনী প্রচারণার সময় ১১ দলীয় জোটের প্রার্থী আলী নাছের খানের ওপর গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির গাজীপুর জেলা সদস্য সচিব আল আমিন আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আলী নাছের খান অভিযোগ করেন, ধানের শীষের লোগোযুক্ত দুটি অটোরিকশা তাদের চাপা দেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, “মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় আমাদের ওপর গাড়ি চালানোর চেষ্টা করা হয়। সড়ক থেকে সরে যাওয়ায় বড় দুর্ঘটনা হয়নি, তবে এক কর্মীর পায়ের ওপর গাড়ির চাকা চলে গেছে।”

এর আগে আলী নাছের খান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়েও মৌখিক অভিযোগ দিয়েছেন।

বিষয়টি খণ্ডন করে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেন, “এগুলো মিথ্যা অভিযোগ। প্রচারণা শেষে আমরা ফিরে আসছিলাম। রাস্তার পাশে নামাজ পড়া কয়েকজনকে গাড়ির পেছনে না পেয়ে ফোন করা হয়েছিল, হুমকি বা গাড়ি চাপার কোনো ঘটনা ঘটেনি।”

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত চলছে। এনসিপির প্রার্থী আলী নাছের খানের নিরাপত্তার জন্য পুলিশ ও গানম্যান ব্যবস্থা করা হয়েছে; প্রয়োজন হলে আরও নিরাপত্তা কর্মী দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুরে এনসিপির প্রার্থীর ওপর গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬