ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি : সেনা প্রধান

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১১০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে আজ রবিবার (০১ ফেব্রুয়ারী) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান।

সভায় চিফ অফ আর্মি স্টাফ বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ জনাব মোঃ সাইফুর রহমান।

সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান একটি বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরেন। এতে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা পরিকল্পনা, ঝুঁকি চিহ্নিতকরণ, চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

তিনি বলেন, নির্বাচন ও গণভোট ঘিরে সম্ভাব্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি তাঁর বক্তব্যে বলেন,
ময়মনসিংহ বিভাগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচন আয়োজনের জন্য বিভাগীয় প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

মতবিনিময় সভাটি নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি : সেনা প্রধান

আপডেট সময় : ০৫:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬