ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০৩ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মিয়া (২৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল আনুমানিক ১০টায় শহরের ইন্ড স্ট্রিট এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত খালেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের কছির আলীর একমাত্র ছেলে। খালেদ জোহানেসবার্গে তার মামা অ্যাডভোকেট আফরোজ উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠান দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। নিহতের পরিবার ও দক্ষিণ আফ্রিকার স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার সময় খালেদকে লক্ষ্য করে একদল সন্ত্রাসী গুলি চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালেদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন জানান, খালেদ অত্যন্ত ভদ্র ও অমায়িক একজন যুবক ছিলেন এবং জোহানেসবার্গের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ছিলেন। প্রবাসীরা তার হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ওদিকে, নিহতের বাড়িতে মাতম চলছে। একমাত্র সন্তানকে হারিয়ে খালেদের মা-বাবা শোকের গভীরতায় অভিভূত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬