কেন্দ্রীয় নেতাসহ বিএনপির ১৯ নেতাকর্মী বহিষ্কৃত
- আপডেট সময় : ০৬:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আরও ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান; নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীম; ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজল হোসেন, সাবেক সদস্য ওসমান খাঁন, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন, মুলুক হোসেন এবং কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।
এছাড়া নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন ও মো. আলম; সাংগঠনিক সম্পাদক হাসান আলী; সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব; যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আকতার খন্দকার; থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লা; কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আ. রাজ্জাক রাজা; কুমিল্লা উত্তর জেলার হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।




























