ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনের বড় চ্যালেঞ্জ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০৫ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম

নির্বাচনী সহিংসতা বা লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসবমুখর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কোস্টগার্ডের ৪০ জন সদস্যকে পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পক্ষপাতের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে অনেক ক্ষেত্রে প্রার্থী ও তাদের সমর্থকেরা তুচ্ছ কারণে সংঘর্ষে জড়াচ্ছেন। এ বিষয়ে সবাইকে আরও সংযত ও শান্ত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে লিখিত বক্তব্যেও স্বরাষ্ট্র উপদেষ্টা কোস্টগার্ড সদস্যদের নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্টগার্ড দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিন ধরে উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় ১০০টি প্লাটুনের ৩ হাজার ৫০০ সদস্য নিয়ে কোস্টগার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনের বড় চ্যালেঞ্জ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬