ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

জঙ্গি নাটক সাজিয়ে সাত হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে বিচার শুরু ডিবির হারুনের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা হারুন অর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে এ বহুল আলোচিত ঘটনায় প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বিচারের মুখোমুখি হলেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ প্রসিকিউশনের পক্ষ থেকে এসব অভিযোগ দাখিল করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম।

প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। যাচাই-বাছাই শেষে সেটিই ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অভিযোগের ওপর শুনানি শেষে পরবর্তী কার্যক্রমের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, নিহত সাতজনের একজন ইবরাহীম। তিনি যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর ইবরাহীমের বাবা তার ছেলেকে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মামলা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জঙ্গি নাটক সাজিয়ে সাত হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে বিচার শুরু ডিবির হারুনের

আপডেট সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬