ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাদকসম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজেদের দলে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকাসক্তদের কোনো স্থান নেই বলে দাবি করেছেন ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে মাদক ও সন্ত্রাসের প্রভাব নিয়ে অভিযোগ তুলে ধরেন এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটগ্রহণের সময় প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে সর্বত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। হকার্স সমিতির সঙ্গে যুক্ত হকারদের পাশে আমরা থাকব।’

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা অর্থ ও পেশিশক্তির নির্বাচন চাইনি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, নির্বাচনে মাদক ও সন্ত্রাস ঢুকে পড়েছে।’ এ প্রসঙ্গে তিনি মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, নির্বাচনের পরও ১১ দলীয় জোটের ঐক্য অটুট থাকবে এবং ভবিষ্যতে এই জোটকে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী যে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। কারণ আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে জড়িত নই। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। নির্বাচন বানচালের কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকসহ সেগুনবাগিচা এলাকার এক বিএনপি কর্মী গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানেই অনিয়ম বা সমস্যা দেখা যাচ্ছে, সেখানেই বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে।’

এ সময় তিনি পুনরায় নির্বাচনের সময় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাদকসম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০২:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬