ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেওয়াটখালী এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৯ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা আরিফ (৪০) এবং ফরিদপুরের মামুন (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকামুখী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন। দুর্ঘটনার কারণে ওই এলাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত

আপডেট সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬