ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখানোর চেষ্টা করছে জামায়াত: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতার ঘোষণা বিষয়ে জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য ইতিহাস বিকৃতির শামিল। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে একটি মহল নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে। জামায়াতের আমির সাহেব স্বাধীনতার ঘোষণাকে ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন।’

তিনি বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতির চেষ্টা অস্বাভাবিক নয়। তবে দেশের জনগণ প্রকৃত ইতিহাস জানে এবং নতুন রূপে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার এই চেষ্টা প্রতারণা ছাড়া কিছু নয়।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, একাত্তরে স্বাধীনতার ঘোষণা প্রথম দিয়েছিলেন কর্নেল (অব.) অলি আহমদ। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী দিনে হয়তো আমাদের এমন কথাও শুনতে হবে যে, জামায়াতে ইসলামীই এ দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে। এই মিথ্যাচারের বিরুদ্ধেই বাংলাদেশে প্রতিবাদের ঢেউ উঠবে।’

তিনি আরও অভিযোগ করেন, একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে জামায়াত নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা তা কখনো মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।

নারী ইস্যুতেও জামায়াতের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার প্রস্তাব বাস্তবে নারীদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ারই নামান্তর। এতে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি, যা তাদের অবস্থানের প্রমাণ।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যেই প্রণীত। তিনি বলেন, বিএনপি বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং একটি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশনের পক্ষে সুস্পষ্ট সংস্কার প্রস্তাব দিয়েছে।

পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখানোর চেষ্টা করছে জামায়াত: সালাহউদ্দিন

আপডেট সময় : ০২:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬