ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, শাকিব খান কি আবার বাবা হচ্ছেন?

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২৫০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে ফের আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন। সম্প্রতি মিডিয়ায় গুঞ্জন ওঠে, তিনি আবারও মা হতে যাচ্ছেন। এবার সেই গুঞ্জন সত্যি হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর আগে ভারতীয় গণমাধ্যমে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শাকিব খানের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বুবলী।

শাকিব খান ও বুবলীর ঘরে শেহজাদ খান বীর নামে এক পুত্রসন্তান রয়েছে। নতুন করে তাদের ঘরে অতিথি আসছে বলে জানা গেছে। বলা হচ্ছে, বর্তমানে বুবলী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই তিনি সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

গত বছরের শেষদিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। সে সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, দুজনের সম্পর্ক আবার ঘনিষ্ঠ হয়েছে।

এরই মধ্যে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর গুঞ্জন হিসেবে ছড়ালেও এখন তা সত্য বলে দাবি করা হচ্ছে। এই কারণেই তিনি ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং চালিয়ে যেতে অনিচ্ছুক। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চার দিন শুটিং করলেও দ্বিতীয় লটের জন্য আর শিডিউল দেননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝুঁকির কথা বিবেচনা করেই আপাতত শুটিং থেকে বিরত আছেন বুবলী। তবে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার। সেখানে তিনি নিজেই মা হতে যাওয়ার খবরটি জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরেকটি সূত্র জানিয়েছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বুবলী। উল্লেখ্য, তার প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মও হয়েছিল যুক্তরাষ্ট্রে।

বুবলীর দীর্ঘ বিরতির খবরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রযোজনা সংশ্লিষ্টরা নতুন করে পরিকল্পনা করছেন। জানা গেছে, প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন অভিনেত্রী। ফলে তাকে ছাড়াই বাকি শুটিং শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, “প্রথম লটে বুবলী, আদর আজাদসহ অন্য শিল্পীদের নিয়ে চার দিন শুটিং করেছি। দ্বিতীয় লটে রোজার মধ্যে শুটিং আছে, তবে বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।”

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন শবনম বুবলী। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে নিজেই বিষয়টি প্রকাশ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, শাকিব খান কি আবার বাবা হচ্ছেন?

আপডেট সময় : ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬