শিরোনাম ::
ইরানি বাহিনী পারস্য উপসাগরে ২টি জাহাজ জব্দ করেছে।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৬:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০২ বার পড়া হয়েছে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের নিকট দুটি জাহাজ জব্দ করেছে। জাহাজদুটিতে ১০ লাখ লিটারের বেশি অবৈধ জ্বালানি পাওয়া গেছে। ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, জাহাজগুলো একটি সক্রিয় জ্বালানি পাচার চক্রের অংশ ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এগুলো শনাক্ত করে জব্দ করা হয়েছে। এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ট্যাগস :



























