ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ জন গ্রেপ্তার

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুলবাড়িয়া থানার এসআই মোশাররফ ও এসআই শুভ্রর নেতৃত্বে দুটি আভিযানিক দল রাতের অভিযানে ফুলবাড়িয়া থানা রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে প্রথমে তিনজনকে আটক করে। এ সময় তাঁরা নিজেদের পুলিশ পরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয় দিচ্ছিলেন বলে পুলিশ জানায়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকা থেকে একজন এবং ত্রিশাল থানা এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় পাঁচজন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সারোয়ার হোসেন (২৪), মো. রাকিবুল হাসান রনি (২৪), মো. শাহাদত হোসেন নয়ন (৩০), মো. সারোয়ার আলম (২৪) ও মো. আশরাফুল আলম (২৩)। পুলিশ জানায়, তাঁরা সবাই ত্রিশাল থানা এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ডিবি পুলিশের জ্যাকেট, দুটি হ্যান্ডকাফ, পাঁচটি ভুয়া ডিবি পরিচয়পত্র, একটি ওয়াকিটকি, সাতটি মোবাইল ফোন, একটি মনিটরসহ ডেস্কটপ কম্পিউটার, একটি রঙিন প্রিন্টার এবং সাতটি ভুয়া ওয়ারেন্ট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের পোশাক ও পরিচয় ব্যবহার করে মহাসড়কে চুরি, ডাকাতি, অপহরণ এবং ওয়ারেন্ট তামিলের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ময়মনসিংহে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬