ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোহনগঞ্জে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রানা খান, নেত্রকোনা
  • আপডেট সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালপাড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিসের পেছনে শিয়ালজানি খালপাড়ের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি মধ্যবয়সী একজন পুরুষ। পানিতে দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহটি ফুলে গেছে এবং চেহারা বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তিনি আরও জানান, মরদেহটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মোহনগঞ্জে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬