শিরোনাম ::
সোনাগাজীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আবদুল আউয়াল মিন্টু
আফতাব মমিন ভূঞা, ফেনী
- আপডেট সময় : ০২:০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৯১ বার পড়া হয়েছে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু সোনাগাজীর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোনাগাজী জিরো পয়েন্টে প্রধান নির্বাচনী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন,
সোনাগাজী অর্থনৈতিক অঞ্চল কে দৃশ্যমান করণ, নৌ-বন্দর বাস্তবায়ন, পৌর এলাকায় ঘরে-ঘরে গ্যাস সরবরাহ, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউ স্থাপন, মুচাপুর রেগুলেটর পুনঃনির্মাণ ও লালপুলে ফ্লাইওভার অথবা আন্ডার পাস নির্মাণ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হলে দুই উপজেলার উন্নয়নে কোন বৈষম্য করা হবেনা।
ট্যাগস :






















