ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘বোরকা পরে জাল ভোটের পরিকল্পনা করছে জামায়াত’—মাহদী আমিন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফািইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বোরকা পরে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

ড. মাহদী আমিন বলেন, লক্ষ্মীপুরে সিল উদ্ধারের ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, যা উদ্বেগজনক। তার দাবি, নির্বাচনকে প্রভাবিত করতে জামায়াত ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে এবং ধর্মকে ব্যবহার করে জালিয়াতির চেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, নারী ভোটার সেজে বোরকা পরে জাল ভোট দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ প্রেক্ষিতে নারী ভোটকক্ষে নারী পোলিং এজেন্ট নিয়োগের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াত নেতার একটি ভবন থেকে স্ট্যাম্প উদ্ধারের ঘটনা নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা তৈরি করছে। এসব কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় উল্লেখ করে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে বিষয়গুলোতে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির ইশতেহার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান ঘোষিত ইশতেহার ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা। জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

রয়টার্সের এক প্রতিবেদনে তারেক রহমানকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, এ বিষয়টি জাতিকে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, আগামীকাল ঢাকা উত্তরের ছয়টি নির্বাচনী জনসভা এবং পরদিন আরও আটটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টে তারেক রহমানকে ট্যাগ করার বিষয়ে মাহদী আমিন বলেন, নির্বাচনের মাত্র দুদিন আগে এ ধরনের পোস্ট চটকদার হলেও বিষয়টি নিয়ে এখনো তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়নি।

বিএনপিকে গণমানুষের দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নীতিমালা একদিনে তৈরি হয় না। জামায়াতের ক্ষেত্রে কিছু দ্বিচারিতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘বোরকা পরে জাল ভোটের পরিকল্পনা করছে জামায়াত’—মাহদী আমিন

আপডেট সময় : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬