ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে দেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দলের অস্ত্র মজুতের তথ্য উদ্বেগজনক। এতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে (ইসি) আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যৌথ বাহিনীর অভিযান জোরদার করার দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচনী ইশতেহার নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, উচ্চকক্ষ গঠন সংক্রান্ত বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, বিভিন্ন এলাকায় এক প্রার্থী অন্য প্রার্থীকে হুমকি দিচ্ছে এবং একটি রাজনৈতিক দল প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করছে। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ কার্যত অনুপস্থিত।

এ সময় তিনি রয়টার্সকে দেওয়া একটি দলের প্রধানের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার বিষয়ে ওই বক্তব্য জনমনে প্রশ্ন তৈরি করেছে। এতে সংশ্লিষ্ট দলের আওয়ামী লীগের প্রতি পক্ষপাতিত্ব স্পষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে ফেরানোর বিষয়টি জুলাই আন্দোলনের পক্ষের মানুষ মেনে নেবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬