ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারের শাহীবাগে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৭০ বার পড়া হয়েছে

ঢাকা–১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহীবাগ এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার রক্ষায় সচেতন থাকার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা এবং সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস খান, সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান খান লিটন, যুবদল নেতা তাজুল ইসলাম, বিএনপি নেতা মশিউর রহমান মুকুল, লুৎফর রহমান, মিজানুর রহমান, মালেক মেম্বার, যুবদল নেতা নাজমুল ইসলাম রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাবু, কাওসার হোসেন কাকন, আশিকুর রহমান নয়ন, মালয়েশিয়া উত্তর প্রদেশ তামান্ডা বিএনপির সভাপতি মো. রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা আসন্ন নির্বাচনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ব্যাপক গণসংযোগ চালানোর আহ্বান জানান এবং স্থানীয় ভোটারদের সর্বাত্মক সমর্থন কামনা করেন। সভা শেষে নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণসংযোগে অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের শাহীবাগে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬