“হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা চেয়েছে সরকার।”
- আপডেট সময় : ০৪:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (OHCHR) কার্যালয় থেকে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা চাওয়া হয়েছে। এ অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভায় গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) একটি আনুষ্ঠানিক নোট ভারবাল প্রেরণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। এছাড়াও বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড নিশ্চিত করা হবে।


























