ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৩১৬ বার পড়া হয়েছে

ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সাভার পৌর এলাকার শাহীবাগ, মজিদপুর, ঈমানদিপুর ও পাকিজা এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। এ সময় ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে তাজ খান নাঈম বলেন, “ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। সাভার ও আশুলিয়ার মানুষের উন্নয়নে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দেবেন।”

তিনি আরও বলেন, তরুণ সমাজ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামী নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই তার প্রতিফলন ঘটবে।

গণসংযোগে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ

আপডেট সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬