সারাদেশ
সাভারে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচারণা, নেতৃত্বে আরমান হোসেন বাবু
- আপডেট সময় : ০৪:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২২৯০ বার পড়া হয়েছে
ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে ছাত্রদল। সাভার পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
এ প্রচারণায় নেতৃত্ব দেন সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর ছাত্রদল নেতা মোঃ আরমান হোসেন বাবু। তার নেতৃত্বে নেতাকর্মীরা এলাকায় মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমির হামজাসহ সাভার পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন চান।
এসময় তিনি বলেন, জনগণের সমর্থন নিয়েই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে তারা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।




























