ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী গণমিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণার শেষ দিনে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী-সমর্থকরা পৌর উদ্যানে জড়ো হতে থাকেন। এ সময় ছিলিমপুর ও ছোনাট এলাকা থেকে আসা দুটি মিছিলে অংশ নেওয়া দুই কর্মী হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে জানা যায়, একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। তাৎক্ষণিকভাবে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬