শিরোনাম ::
গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) এবং একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জিকার সরদার ও হাসিব শেখ নিহত হন।
এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্যাগস :






















