ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

টঙ্গীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮ জন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতিকালে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন নেতা-কর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী সেনাকল্যাণ গার্মেন্টস এলাকার একটি ক্লাবঘরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে একটি নির্বাচনী জনসভা আয়োজন করা হয়েছিল। ওই সমাবেশে অংশ নিতে স্থানীয় নেতা সুমন সরকারের সমর্থকরা সেনাকল্যাণ মার্কেটসংলগ্ন একটি ক্লাবঘরে জড়ো হন। সমাবেশের সাজসজ্জার জন্য সেখানে বিপুল পরিমাণ গ্যাসভর্তি বেলুন আগেই মজুত রাখা হয়েছিল।

বিকেল সাড়ে ৪টার দিকে নেতা-কর্মীরা ক্লাবঘর থেকে বেলুন নিয়ে মিছিল সহকারে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই ক্লাবঘরের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে উপস্থিত বেশ কয়েকজনের হাত, পা ও মুখ ঝলসে যায়।

আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকায় পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, বর্তমানে ১৮ জন দগ্ধ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। আহতদের অধিকাংশের বয়স ২০ বছরের নিচে। সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের কয়েকজন জানান, ক্লাবঘরে রাখা বেলুনগুলোর ভেতরে দাহ্য গ্যাস রয়েছে—এ বিষয়টি তারা জানতেন না। সাধারণ ডেকোরেশনের বেলুন মনে করে তাড়াহুড়ো করে বের করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থক মো. রবিউল ইসলাম বলেন, “সমাবেশের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদ্ধ কক্ষে অতিরিক্ত গ্যাসভর্তি বেলুনের ঘর্ষণ কিংবা কোনো দাহ্য উৎস থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টঙ্গীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮ জন

আপডেট সময় : ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬