ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে নাশকতা, নেত্রকোনায় চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

রানা খান, নেত্রকোনা
  • আপডেট সময় : ০৫:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে এ নাশকতার ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এসব অগ্নিসংযোগ সংঘটিত হয়। আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, বৈদ্যুতিক ফ্যান, লাইটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে স্থানীয়রা দ্রুত বিষয়টি টের পেয়ে সম্মিলিত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবি (গোয়েন্দা শাখা)সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথ কক্ষের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে, যা থেকে ঘটনাটি পরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নেত্রকোনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন,

“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত জোরদার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনাটিকে নির্বাচনী পরিবেশ ও জননিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে নাশকতা, নেত্রকোনায় চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৫:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬