ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ পুরনো ব্যবস্থায় আর ফিরতে চায় না : আলী রীয়াজ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট ও দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের পক্ষে রায় দিয়েছেন। এ রায় থেকে স্পষ্ট, দেশের অধিকাংশ মানুষ পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে চান না; তারা রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার প্রত্যাশা করেন।

শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গণভোটের আগে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের উদ্ধৃতি তুলে ধরে আলী রীয়াজ বলেন, কোনো জাতীয় রূপান্তর একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হতে পারে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি এবং পরিবর্তনের চূড়ান্ত বৈধতা জনগণের সম্মতি থেকেই আসে। তাই দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি।

তিনি বলেন, এই লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে, যাতে জনগণ সরাসরি তাদের মতামত দিতে পারে। জনগণ এ আহ্বানে সাড়া দিয়েছেন এবং সংস্কারের পক্ষে রায় দিয়েছেন।

আলী রীয়াজ আরও বলেন, গণভোটের ফলাফলকে কেবল সংখ্যার বিচারে দেখার সুযোগ নেই। এটি ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণদানকারী, আহত ও সংগ্রামে অংশগ্রহণকারীদের প্রতি জনগণের অর্পিত দায়িত্বের স্বীকৃতি এবং সেই দায়িত্ব পালনে জনগণের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে যে রক্তপাত, অশ্রু ও নির্যাতনের ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি রোধে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জনমতই এই গণভোটের মাধ্যমে প্রকাশ পেয়েছে। ২০২৪ সালে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় প্রকাশিত হয়েছিল, গণভোটের মাধ্যমে তা পুনর্ব্যক্ত হয়েছে।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে গণভোটে প্রকাশিত জনরায় বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এ বিষয়ে সব রাজনৈতিক দলই অঙ্গীকারবদ্ধ। তিনি ক্ষমতাসীন দল, সংসদে প্রতিনিধিত্বকারী দল এবং সংসদের বাইরে থাকা দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাংলাদেশের মানুষ পুরনো ব্যবস্থায় আর ফিরতে চায় না : আলী রীয়াজ

আপডেট সময় : ১২:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬