ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচন ছিল প্রতিযোগিতাপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

ইভারস আইজাবস বলেন, ইইউর পর্যবেক্ষকরা দেশের ৮০৫টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছেন এবং আইনের শাসন অনুসরণ করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে এবং প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন।

ইইউ পর্যবেক্ষক দলের প্রধান আরও বলেন, নির্বাচনে নারীদের কম অংশগ্রহণ রাজনৈতিকভাবে নারী ক্ষমতায়নে স্বদিচ্ছার ঘাটতি নির্দেশ করে।

এছাড়া নির্বাচনকে ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে পুরুষতান্ত্রিক হয়রানি, চরিত্রহনন ও যৌন হয়রানির ঘটনা ঘটেছে, যা গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান ইইউ।

নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে ফলাফল মেনে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন এবং এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে আখ্যা দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন ছিল প্রতিযোগিতাপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান

আপডেট সময় : ০১:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬