ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো যুবককে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৭৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বগুড়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে ফাহিম হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সকালে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

জানা গেছে, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় প্রায় তিন মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেন। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমানমোড়ে পৌঁছালে তনয় তার পথরোধ করেন। এ সময় তনয় ফাহিমের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, বোনকে উত্যক্তের ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, বোনকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তনয়ের নাম উল্লেখ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো যুবককে

আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬