হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো
- আপডেট সময় : ০৫:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার সিএমএম আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে সপ্তমবারের মতো অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলেন তদন্তকারী কর্মকর্তা।
এর আগে, গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে অসম্পূর্ণ তদন্তের অভিযোগ তুলে ওই চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
পরে, গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে আনুষ্ঠানিকভাবে নারাজি আবেদন দাখিল করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় ফয়সাল করিম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।




























