ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বিএনপির একটি দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। এ সময় জামায়াতের আমির তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও যান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায়, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসনসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।

দীর্ঘ দেড় দশক পর এই বড় ধরনের বিজয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এদিকে, বিএনপির এই বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই সংখ্যাগরিষ্ঠতা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ১২:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬