শিরোনাম ::
আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ক্ষুদে বার্তায় বলা হয়, সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।
এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন।
ট্যাগস :




























