কুমিল্লায় সেপটিক ট্যাংকে শিশুর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৭৮ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামে রবিবার রাতে পরিত্যক্ত একটি টয়লেটের সেপটিক ট্যাংক থেকে সুমাইয়া তাবাসসুম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিকেল ৫টার পর থেকে শিশু সুমাইয়া নিখোঁজ ছিল। পরিবারের খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮টার দিকে পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকে তার দেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, শিশুটি খেলতে গিয়ে টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে মারা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।






















