শিরোনাম ::
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৭৪ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্ত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
ট্যাগস :






















