ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শপথের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ১১ দলীয় জোট: নাজিবুর রহমান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত দেওয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাবনা–১ আসন থেকে নির্বাচিত এই এমপি সাংবাদিকদের এ কথা জানান।

সংসদ সচিবালয় আজ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথেরও প্রস্তুতি নেয়। তবে বিএনপি আগেই জানিয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

শপথের আগে কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের ফরম থাকলেও বিএনপির কেউ এ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। তাছাড়া বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সে বিষয়েও স্পষ্ট বিধান থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথের কোনো বিধান নেই। বিএনপি সবসময় সংবিধান মেনে চলেছে এবং ভবিষ্যতেও তা অনুসরণ করবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শপথের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ১১ দলীয় জোট: নাজিবুর রহমান

আপডেট সময় : ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬