ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এনসিপি থেকে কেউ এমপি শপথ নেবে না: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ জানিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তবে এনসিপির কোনো সংসদ সদস্যও শপথ গ্রহণ করবেন না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই তথ্যটি তিনি জানান। একই সময়ে এনসিপির মিডিয়া সেল জানিয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদ ভবনে বৈঠকে বসেছেন।

এনসিপি জানায়, বৈঠকে শপথ গ্রহণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদের শপথ গ্রহণ না করে, তবে তাদের অভ্যুত্থানের পর পরিকল্পিত সংস্কার ব্যাহত হবে। তিনি বলেন, “আমরা জুলাইয়ের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি শপথ না নিলে জামায়াতের কোনো এমপিও শপথ গ্রহণ করবে না।”

আজ সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি নিয়েছিল। তবে বিএনপি জানিয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা কেউ সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এটি এখনও অন্তর্ভুক্ত নয়।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এনসিপি থেকে কেউ এমপি শপথ নেবে না: হান্নান মাসউদ

আপডেট সময় : ১২:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬