রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩৫টি বসতি
- আপডেট সময় : ০১:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই-৫-এ মঙ্গলবার ভোররাতে আগুন লাগার ঘটনা ঘটে। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ভোররাত সাড়ে ৩টায় আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও স্যাটেলাইট ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার পর চারটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
আগুনে রোহিঙ্গাদের ৩৫টি বসতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন। কেউ হতাহত হওয়ার খবর নেই।
মোরশেদ হোসেন আরও জানান, আগুনের সঠিক কারণ জানা যায়নি, তবে বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।
উল্লেখ্য, চলতি বছর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এ ধরণের আগুনের ঘটনা ইতিমধ্যেই চারবার ঘটেছে। এতে মোট ৫০০-এর বেশি বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।






















